প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
তিনি জানান, তিনি এবং তাঁর স্ত্রী রানি ক্যামিলা এই ভয়ানক ঘটনার খবর পেয়ে খুবই মর্মাহত।
বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে রাজা চার্লস আরো বলেন, “এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার দ্বারা বহু দেশের মানুষ আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন বা যাঁরা এখনো খোঁজ পাচ্ছেন না, তাঁদের পরিবারের প্রতি আমাদের বিশেষ প্রার্থনা ও গভীরতম সমবেদনা রইল।”
তিনি বলেন, “আমি সাহসী উদ্ধারকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই, যাঁরা এত বড় দুর্ঘটনার পর জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার ও সাহায্য করছেন।”
উল্লেখ্য, আজ দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই দুর্ঘটনায় পড়ে। এতে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর এলাকায় আগুন ধরে যায় এবং দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।
স্বদেশ প্রতিনিধি/এনআর