বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুষ্টিয়ায় মু‌ক্তিযোদ্ধার ছেলেকে গু‌লি করে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:১৩ পিএম

কু‌ষ্টিয়া সদর উপজেলায় এক মু‌ক্তিযোদ্ধার ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) রাত নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ করেছে পুলিশ।

এ সব তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ব‌বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গু‌লি জব্দ করেছে।

ইসলামী বিশ্ব‌বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থলে পৌছে লাশের পাশ থেকে এক‌টি শটগান, কয়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারনা কর‌ছি অন্য  কোথাও হত্যা করে লাশ ফেলে গেছে। ঘটনায় তদন্ত চলছে।

ওসি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   মু‌ক্তিযোদ্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close