বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়াচ টাওয়ার থেকে লাফ দিয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফি দিয়ে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌর শহরের সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ আকুল মিয়া (২৫) ওই এলাকার সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা যায়।

স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, “আকুল মিয়া নিয়ম ভঙ্গ করে পানিতে লাফ দিয়েছেন। আকুলের বড় ভাই আমাদের পার্কেই চাকরি করেন। আমি ঘটনাস্থলে ছিলাম না। পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আকুল মিয়া তার কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে স্থানীয় স্বপ্নীল পার্কে ঘুরতে যান। বন্ধুদের না জানিয়ে তিনি পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে নিচের জমে থাকা পানিতে লাফ দেন। এরপর অনেকক্ষণ না পেয়ে তার বন্ধুরা খোঁজাখুঁজি করেন। পরে পার্কের ওয়াচ-টাওয়ারের নিচে পানির মধ্যে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছুৃ জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close