প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১:১০ পিএম

প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহতাবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর