শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুষ্টিয়ার বাজারে দাম কমেছে সবজির
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৬:২৬ পিএম

ঈদুল আজহার পর কুষ্টিয়ার বিভিন্ন বাজারে ক্রেতার উপস্থিতি কম। সেই সাথে বাজারে সবজির সরবরাহও কম। সবজির চাহিদা কম ও ক্রেতা কম থাকায় সব ধরনের সবজির দামও কিছুটা কমেছে। তবে আগামী সপ্তাহে লোকজন ফিরলে সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মঙ্গলবার (১০ জুন) কুষ্টিয়ার পৌর বাজার, বড়বাজারসহ বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের লম্বা ছুটির কারণে চাকরিজীবী ও মেসেজ ছাত্রছাত্রীরা অধিকাংশ গ্রামে চলে গেছেন। আবার স্থানীয়রা যারা আছেন, প্রত্যেকের বাসায় কোরবানির মাংস। এ কারণে সবজির চাহিদা কম। আবার কুষ্টিয়ার বাজারে সবজি আসছেও কম। কিন্তু চাহিদা কম থাকায় দামও কমছে। ঈদের আগের দিনের তুলনায় সব ধরনের সবজি কেজিপ্রতি ১০-২০ টাকা করে কমেছে। আগামী সপ্তাহ থেকে  মানুষের সমাগম বাড়তে থাকবে। তখন সবজির চাহিদা ও সরবরাহ দুটোই বাড়বে। তখন দামও বাড়তে পারে, আবার আরও কমতেও পারে। এটা নির্ভর করবে চাহিদা ও সরবরাহের ওপর।

বাজার ঘুরে দেখা গেছে, ঈদের পর সবজির দোকানগুলোর বেশিরভাগই বন্ধ রয়েছে। অল্প কয়েকটি দোকান খোলা থাকলেও তাতে পণ্য ও ক্রেতা দুই-ই কম। 

সবজি বিক্রেতারা সম্রাট জানান, ঈদের আগের দিন পর্যন্ত চাহিদা ও সরবরাহ ছিল। তবে ঈদের দিন থেকে চাহিদা ও সরবরাহ দুটোই কমেছে।ঈদের আগের দিন টমেটো ও শসা ১০০ টাকা কেজি বিক্রি করেছি, আজকে টমেটো ৫০ টাকা আর শসা ৫০ টাকায় বিক্রি করছি। একই ভাবে ৮০ টাকা কেজি বিক্রি করা পোটল, করলা, বরবটি, ঝিঙা, বেগুন এখন ৪০ টাকা কেজিতে নেমেছে। আশা করছি, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। চাহিদা বাড়লে সরবরাহও বাড়বে।

সকালে পৌর বাজারে গিয়ে দেখা যায়, বাজারটিতে এখন অধিকাংশ সবজি দোকানই বন্ধ। অল্প কয়েকটি দোকান খোলা রয়েছে।

এ বাজারের সবজি বিক্রেতা মুন্না বলেন, ঈদ করতে বেশিরভাগ চাকরিজীবী ও ছাত্র-ছাত্রীরা সবাই গ্রামে চলে গেছে। এজন্য সবজির চাহিদাও কম। তাছাড়া এখন প্রত্যেকের ঘরে-ঘরে মাংস। সবমিলিয়ে চাহিদা কম থাকায় সরবরাহও কম। যে সবজি আসছে, বিক্রি তার তুলনায় আরও অনেক কম। এ কারণে সরবরাহ কম থাকলেও সব ধরনের সবজির দামও এখন কম। চাহিদা না থাকায় আমরাও কম সবজি তুলছি। আগামী এক-দুদিন দাম এমন কম থাকতে পারে। এরপর আবার বাড়তে পারে। কারণ, টানা কোরবানির মাংস খাওয়ার পর অনেকেই সবজি খেতে চাইবেন। তখন বাজারে সবজির চাহিদা বাড়বে। আর চাহিদা বাড়লে দাম বাড়ার সম্ভাবনাই বেশি।

জনি নামের এক ক্রেতা  বলেন, মানুষের বাসায় কোরবানির মাংস থাকার কারণে এখন সবজির চাহিদা কম। তবে আমাদের পরিবারের সবাই মাংসের পাশাপাশি সবজি খাই। সেজন্য বাজারে সবজি কিনতে এলাম।

দাম নিয়ে তিনি বলেন, চাহিদা কম থাকায় এখন দাম কিছুটা কম আছে। তবে চাহিদা বেড়ে গেলে দাম অটোমেটিক বাড়িয়ে দেবে বিক্রেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দুই দিন আগে শসা, কাঁচা মরিচ, গাজর, টমেটো ও লেবুর  দাম বেড়েছিল। সালাদ তৈরির উপকরণ হওয়ায় এসব পণ্যের চাহিদা ছিল অনেক বেশি। ডিমের দামও বাড়তি ছিল। তবে ঈদের দিন পার হতেই ধীরে ধীরে সেই দাম কমতে শুরু করেছে।

বর্তমানে প্রতি কেজি হাইব্রিড জাতের শসা ৩০-৪০ টাকা ও দেশি শসা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতি কেজি দেশি গাজর  ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর টমেটো বর্তমানে ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ১৫-২০ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, পটল, চিচিঙ্গা ও ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কাকরোল, বরবটি, কচুর লতি, উস্তা, বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। 

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে বাজারে আবারো আগের মতন ক্রেতা সমগম বৃদ্ধি পাবে স্বস্তি ফিরে আসতে পারে ব্যবসায়ীদের মধ্যে বলে আশা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   বাজার   দাম   সবজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close