বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলিতে শ্রমজীবীদের ঈদ পুনর্মিলনী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৬:০০ পিএম

দিনাজপুরের হিলিতে ঈদুল আজহা উপলক্ষে শ্রমজীবী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলা জামায়াতের ইসলামীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে হিলি স্থলবন্দরসহ এই উপজেলায় কর্মরত সকল পেশাজীবী শ্রমিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। 

পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত। 

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এবং হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমীর আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। 

উল্লেখ্য, আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহ তায়ালার আইন কায়েম ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত সম্ভব নয়। তাই আগামীতে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কোরআন অনুযায়ী সংবিধান ও সংসদ চলবে। এ ধরণের ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি 



আরও সংবাদ   বিষয়:  হিলি   ঈদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close