বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দুর্ঘটনা রোধে বিআরটিএ কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৫:৪৯ পিএম

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত, নির্বিঘ্ন ও সড়ক দূর্ঘটনা রোধকল্পে মঙ্গলবার (১০ জুন) পাবনা বাস টার্মিনালে বিআরটিএ কর্তৃক পরিচালনা করা হয় মোবাইল কোর্ট।  

এ সময় পাবনা জেলা প্রশাসনের প্রতিনিধি, পাবনা জেলা পুলিশের প্রতিনিধি, পাবনা বাস মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধির সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম এবং বিআরটিএ পাবনা সার্কেলের ফিটনেস পরীক্ষা বুথে বিভিন্ন যানবাহনের ফিটনেস পরীক্ষা করা হয়। একই সাথে পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। 

এছাড়া এ সময় মোটরসাইকেলের হেলমেটবিহীন ১৪ জন আরোহীর ২ টি মামলা এবং ছয় হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক মোঃ আলতাফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। একই সাথে নিরাপদ যাত্রাপথ তৈরিতে বদ্ধপরিকর আমরা। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনগনের সহযোগিতা আশা করছি। 

তিনি আরো বলেন, মানুষ সচেতন না হলে মোবাইল কোর্ট পরিচালনা করেও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এজন্য উভয়েরই সচেতন ভূমিকা পালন করতে হবে। তবে আমাদের এই অভিযান পরিচালিত হবে নিয়মিত। 

স্বদেশ প্রতিদিন/আইজেপি 



আরও সংবাদ   বিষয়:  দুর্ঘটনা   বিআরটিএ   ভ্রাম্যমাণ আদালত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close