শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সবাই পালায় না পালিয়ে বাঁচে না, তিনি আমাদের হামিদ ভাই, সাধারণ ভাত-ভর্তা খাওয়া মানুষ
গোলাম মাওলা রনি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১১:২০ পিএম
গোলাম মাওলা রনি ও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ

গোলাম মাওলা রনি ও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ

সবাই পালায় না, পালিয়ে বাঁচে না। তিনি কোনো উচ্চ শিক্ষিত, পিএইচডি ডিগ্রিধারী মানুষ নন। তিনি আমাদের হামিদ ভাই। ভাটি অঞ্চলের মানুষ, সাধারণ ভাত-ভর্তা খাওয়া মানুষ। সেই শেকড়ের মানুষটি সারাজীবন নীতি ও আদর্শ আঁকড়ে ধরে থেকেছেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিদেশে গেলেন এবং আবার ফিরে এলেন, এই সময়ের মধ্যে যা ঘটেছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে বলি, আমি কেন তাঁকে এখনো ‘রাষ্ট্রপতি হামিদ’ বলছি, কিংবা কেন তাঁকে ‘সাবেক রাষ্ট্রপতি’ বলিনি।

আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে ছিলাম। রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে। আমি সেই দেশের সরকারি স্কলারশিপে পড়াশোনা করেছি। সেখানে দেখেছি, জনপ্রতিনিধিদের সম্মান সবসময় অক্ষুণ্ণ রাখা হয়। একজন প্রেসিডেন্ট বা সিনেটরের পদ থেকে অবসর নেওয়ার পরও তাঁকে প্রেসিডেন্ট বা সিনেটর বলেই সম্বোধন করা হয়। যেমন ক্লিনটন কিংবা বুশ—তাঁরা এখন আর প্রেসিডেন্ট নন, তবুও তাঁদের প্রেসিডেন্ট বলেই ডাকা হয়।'

কিন্তু আমাদের দেশে যখন কেউ ক্ষমতায় থাকেন, তখন সবাই তাঁর পায়ের নিচে পড়ে থাকে; আর ক্ষমতা হারানোর পর তাঁকে তাচ্ছিল্য করা হয়, অপমান করা হয়। আমরা যেমনই হই না কেন, যদি আমরা গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাস করি, তাহলে অতীতের প্রেসিডেন্টদেরও সম্মান করতে হবে—খন্দকার মোশতাক, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান—তাঁদের সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে স্মরণ করতে হবে। সেই সংস্কৃতির প্রভাবেই আমি আজ জনাব আব্দুল হামিদকে ‘রাষ্ট্রপতি হামিদ’ বলেছি।

তিনি ছিলেন সাধারণ মানুষের রাষ্ট্রপতি। একজন দিনমজুর কিংবা রিকশাচালকও তাঁর মধ্যে নিজের প্রতিনিধি দেখতে পেতেন। তাঁর ৬০ বছরের রাজনীতি জীবনে আমরা একবারও স্মরণ করিনি যে তিনি একজন অসুস্থ বৃদ্ধ, চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন।

আমরা তাঁকে গালিগালাজ করেছি, পালিয়ে যাওয়া অভিযুক্ত করেছি—যেন তিনি কোনো দস্যু বা গডফাদার! অথচ তিনি আমাদেরই রাষ্ট্রপতি, আমাদেরই স্পিকার, আমাদেরই নির্বাচিত প্রতিনিধি। তিনি হুইলচেয়ারে বসে প্লেনে উঠেছেন, লুঙ্গি পরে ফিরেছেন। এতকিছুর পরও আমরা আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করিনি। এই মানসিকতার কারণেই আমরা দিনের পর দিন খারাপ শাসকের দ্বারা শাসিত হচ্ছি। কারণ আমরা সত্যের পক্ষে দাঁড়াতে শিখিনি। বাতাস যেদিকে, আমরা সেদিকেই পাল তুলে চলি।'

লেখক: রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য ।
(লেখকের ভিডিও বার্তা থেকে সংগৃহীত)


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আমাদের   হামিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close