শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
হাতিয়া প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৫০ পিএম

নোয়াখালী হাতিয়ায় পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্থানীয় চরকৈলাশ হাদিয়া মাদ্রাসা হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত সভা হয়েছে।

হাতিয়া পৌরসভা জামায়েতের আমির মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়েতের আমির মাওলানা বোরহানুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়েতের নায়েবে আমির মাওলানা ইদ্রিস, নোয়াখালী-৬ হাতিয়া থেকে জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ মো: মাহফুজুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মেদ তাফসীর। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৫শতাধিক কর্মী সমর্থক।

সভার শুরুতে বক্তারা নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন। সভার এক পর্যায়ে  প্রধান অতিথি উপজেলা জামায়েতের আমির মাওলানা বোরহানুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনের দলের মনোনীত প্রার্থীন নাম ঘোষণা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক  সাব্বির আহম্মেদ তাফসীরকে প্রার্থী হিসাবে এই ঘোষণা দেন। তাফসীর হাতিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিনের ছেলে। এসময় জামায়েতের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে সমর্থন দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   জামায়াতে ইসলামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close