বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উড়ে গিয়ে রাস্তায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৪৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ধাক্কা দিয়ে প্রাইভেটকারের ওপর দিয়ে উড়ে গিয়ে রাস্তায় পড়ে  মোটরসাইকেল আরোহী আসগর মালিথা (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া হাইরোডের বারোমাইল এলাকার মিজান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আসগর মালিথা (৬৫)  উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, আসগর মালিথা তার নাতজামাই সোহাগের সঙ্গে মোটরসাইকেল যোগে নয়মাইল থেকে বারমাইলের দিকে আসছিলেন। পথিমধ্যে পাবনা থেকে কুষ্টিয়া গামী একটি প্রাইভেটকার বারমাইলের মিজান ফিলিং স্টেশনে তেল নিতে দাঁড়িয়ে থাকে। এসময় মোটরসাইকেলটি সজোরে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা আরোহী প্রাইভেটকারের ওপর দিয়ে উড়ে গিয়ে রাস্তায় পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালক সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আজমল হোসেন জানান, দুর্ঘটনায় নিহত আসগর আমার ওয়ার্ডের বাসিন্দা। দিনমজুর আসগরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করেছি। 

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, পাবনা-কুষ্টিয়া হাইওয়ের মিজান ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে আসগর নামে একজন মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল   আরোহী   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close