বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবন্ধী ২ মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১:২৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার তিতাসে বাক প্রতিবন্ধী দুই মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাক প্রতিবন্ধী এক বাবা। সোমবার সকালে উপজেলার তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় তাদের মা হাসিনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছিলেন। 

মৃত দুজন হলেন মনিরা (১০) ও ফাতিহা (৬)।

তবে বিষক্রিয়ায় ওই দুই মেয়ের মৃত্যু হলেও বেঁচে আছেন মনু মিয়া। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।  

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ বলেন, ‘বাবা ও দুই মেয়ে তিনজনই প্রতিবন্ধী।’

স্থানীয়রা জানান, বাক প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবৎ কোনো কাজকর্ম করতে পারে না। তার মধ্যে দুই মেয়ে বাক প্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দারিদ্রতা ও প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। এসব কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান বলেন, সকাল ৮টার দিকে মনু মিয়া এবং তার দুই মেয়েকে আমাদের এখানে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছে। 

তিতাস থানার ওসি মো. শহীদ উল্লাহ বলেন, নিহত দুই মেয়ের লাশ ময়নাতদন্ত করা হবে। তাছাড়া বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   মেয়ে   বিষ   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close