বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এর জবাবে শুক্রবার (৬ জুন) ড. মুহাম্মদ ইউনূসও নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রোববার (৮ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানা যায়।

গত ৪ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো এক বার্তায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক।

চিঠিতে নরেন্দ্র মোদী ড. ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

মোদীর এই বার্তার জবাবে গত ৬ জুন পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ 

প্রধান উপদেষ্টা লেখেন, এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে, যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ড. ইউনূস   ঈদ   শুভেচ্ছা   নরেন্দ্র মোদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close