প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১২:১২ পিএম

ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৯ জুন) তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ‘কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন হয়নি, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে। আপনারাই সবসময় বলেছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায়।
এজন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কেউ আইনের বাইরে থাকবে না। তারে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। দোষী যে হবে তারে আমরা শাস্তি দিব।’
এদিকে, রবিবার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকায় আসেন আব্দুল হামিদ। অবতরণের পর ১টা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর