রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      ● ডিসেম্বরের মধ্যে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু      ● পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির পাবনার সাংস্কৃতিক চর্চা      
সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম

সাইবার বুলিং মামলা থেকে খালাস, মোবাইল ফোন ফেরত পেলেন সাংবাদিক রেজা মাসুদ

মোংলা প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক সময় টেলিভিশনের চিত্রগ্রাহক এবং স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকার মোংলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ) নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বুলিং মামলা থেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি (খালাস) পেয়ে তাঁর মোবাইল ফোন ফেরত পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বাদী ও বিবাদীর উপস্থিতিতে বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তির ঘোষণা দেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তাঁর ভাই গত ২ সেপ্টেম্বর সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ৩ সেপ্টেম্বর আদালতে পাঠায়। গ্রেপ্তারের দুই দিন পর, ৬ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক রেজা মাসুদ।

তবে শুরু থেকেই মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও সাজানো’ বলে দাবি করে আসছিলেন মোংলা প্রেস ক্লাবের সহকর্মী সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল।

রেজা মাসুদের দাবি, তিনি এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পুলিশ সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য ও প্রমাণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে ভূমিকা পালন করে আসছিলেন তিনি। মাদকবিরোধী কর্মকাণ্ডের কারণে ক্ষুব্ধ হয়ে একটি কুচক্রী মহল বাদীকে ভুল তথ্য দিয়ে তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে বলে দাবি করেন তিনি।

বাগেরহাটের বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তির ঘোষণা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সাংবাদিক রেজা মাসুদ বলেন, “সাইবার সুরক্ষা আইনের মামলাটি আজ বিজ্ঞ আদালত নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং জব্দ করা আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও আদালত থেকে ফেরত পেয়েছি। দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আমার সবসময়ই পূর্ণ আস্থা ছিল, আজ তা আবারও প্রমাণিত হলো। এই বিপদে-আপদে যেসব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকেছেন, সাহস দিয়েছেন ও দোয়া করেছেন—তাঁদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও জানান, কোনো ধরনের বাধা বা ষড়যন্ত্র তাঁকে থামিয়ে রাখতে পারবে না। এলাকার মাদকের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close