শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নান্দাইল উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে নান্দাইল উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হান্নান আল আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক জালাল মন্ডল, শফিকুল ইসলাম শফিক, রাশেদ হাসানসহ প্রমুখ।

বক্তারা বলেন, একজন কর্মরত সাংবাদিককে এভাবে নির্মমভাবে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা শুধু একজন সাংবাদিকের হত্যাকাণ্ড নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপরও গুরুতর আঘাত।

তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনগণের সামনে সত্য প্রকাশ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হত্যার শিকার হতে হলে তা স্বাধীন গণমাধ্যমের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নান্দাইলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সাংবাদিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close