রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯      ● বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ      ● দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ      ● অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন ফজলুল হক আমিনী      ● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      
সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম

সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হসপতালের জরুরী বিভাগের চিকিৎসক। নিহত কিশোরীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি।


নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে। তার সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

জানা গেছে, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা ব্রিজের পাশে দুটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি কারের ৪/৫ জন যাত্রী আহত হন। জৈন্তাপুর থানাপুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আলিফসহ কয়েকজনকে পাঠানো হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

 এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর  ফেরীঘাট সংলগ্ন এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাসের চাকসহ ৩জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানাপুলিশ। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

 এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close