শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর      ● চা শ্রমিকদের সাথে এমপি ফয়সলের পূজার শুভেচ্ছা বিনিময়      ● পাবনায় বেসরকারি মানসিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, নজরদারির আশ্বাস প্রশাসনের      ● হবিগঞ্জ সীমান্তে পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার স্বেচ্ছাসেবক: প্রতিমন্ত্রী আজাদ      ● বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার এস আর বি      ● জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা মোংলায় মানববন্ধনে বক্তারা      ● আলীকদমে যুব রাইজিং স্টারের নির্বাচন, সভাপতি সাদ্দাম সম্পাদক মনিরুল      ● গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ে ২০টি পূজা মন্ডপে পূজার আয়োজন      ● অটোরিকশা ভাড়া নিয়ে চালক কে খুন ২০ দিন পর পিবিআইয়ের জালে ২আসামী      ● দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'      
লাউচাপড়াকে প্রধান পর্যটন কেন্দ্র করার আশ্বাস পর্যটন মন্ত্রীর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম

জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে একটি প্রকল্প বর্তমানে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এলাকায় হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সুরক্ষা সহায়তা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো মূল্যে তরুণদের রক্ষা করতে হবে; এ ক্ষেত্রে কোনো সুপারিশ বা আপস চলবে না। দেশের নানা ক্ষতি ও চক্রান্ত মোকাবিলা করে সরকার জনগণকে স্বস্তি দিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে অর্জুনের চারা রোপণ করে বৃক্ষমেলার উদ্বোধন করেন মন্ত্রী। পরে উপজেলা অডিটোরিয়ামে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   বকশীগঞ্জ   লাউচাপড়া   পর্যটন কেন্দ্র   পর্যটনমন্ত্রী   এম রশিদুজ্জামান মিল্লাত   কর্মসংস্থান   বৃক্ষমেলা   মাদকবিরোধী কার্যক্রম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close