শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১২:১৬ পিএম

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘরে শুরু হলো বহুল প্রতীক্ষিত “লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। স্থানীয় ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় রবিবার বিকালে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়। 

টুর্নামেন্ট টি উদ্বোধন করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর। 

খেলায় কুড়িঘর মাঠ কমিটির সভাপতি মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাধ চক্রভর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ,জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ফারুক,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সমাজসেবকগণ।

খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন, রাকিবুল ইসলাম হাসিম, সহকারি রেফারির দায়িত্বে ছিলেন, মোঃ এমরান, বিশাল আহমেদ দুলাল। ধারাভাষ্যকার ছিলেন, ডাঃ আব্দুল মতিন সেলিম ও রাসেল আহমেদ নূর নবী।

এই টুর্নামেন্টে নবীনগর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় একইছড়া ফুটবল একাদশ বনাম নবীনগর সিটি ক্লাব। ম্যাচটি ছিল উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে উভয় দলই দর্শকদের উপহার দেয় চমৎকার খেলা। খেলায় নির্ধারিত ৬০ মিনিটে দুই দল ১-১ গোলে সমঝোতা থাকায় টাইব্রেকারে ৪-১ গোলে জয় লাভ করে একইছড়া ফুটবল একাদশ।

আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অন্য নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে এক লাখ টাকার নগদ পুরস্কার এবং আকর্ষণীয় ট্রফি।

টুর্নামেন্টটি শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন বিকালে খেলা অনুষ্ঠিত হবে কুড়িঘর মাঠে। আয়োজকরা সকল ক্রীড়াপ্রেমীকদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নবীনগর   ফুটবল   টুর্নামেন্ট   উদ্বোধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close