রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯      ● বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ      ● দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ      ● অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন ফজলুল হক আমিনী      ● প্রধানমন্ত্রীর উপহার পেল কেন্দুয়ার সনাতন ধর্মাবলম্বীরা      ● ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি      ● মাঠে সক্রিয় এসিল্যান্ড অভ্র জ্যোতি, অগ্রাধিকার জনসেবা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      
সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম

সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে খালেদ আহমদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের আকুয়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার তাঁর মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে খালেদের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় বাসিন্দারা ভারতীয়দের সহায়তায় তাঁর মরদেহ দেশে নিয়ে আসেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখেনো কোন মামলা হয়নি। নিহত ব্যক্তি মাঝেমধ্যে ভারতে যেতেন বলে শুনেছি। তবে কে বা কারা তাকে গুলি করেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিজিবিও কিছু জানায়নি। তবে স্বজনেরা জানিয়েছেন, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে আরেক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এক সপ্তাহের ব্যবধানে সীমান্তে দ্বিতীয় যুবকের গুলিতে মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close