মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হোমনায় বেপরোয়া সিএনজির ধাক্কায় শিশু নিহত
হোমনা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১২:১৯ AM

কুমিল্লার হোমনায় সিএনজি চালিত অটোরিকশার (সিএনজি) ধাক্কায় মোঃ রিফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (৮ জুন) দুপুর আনুমানিক ২ ঘটিকায় উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর গ্রামে এ দুর্ঘ'টনা ঘটে। নিহত শিশুটি দৌলতপুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত দুপুরে বাই সাইকেল চালিয়ে দুলালপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় রামকৃষ্ণপুর থেকে দুলালপুরের দিকে বেপরোয়া গতিতে ছুটে চলা একটি অটোরিক্সা (সিএনজি) তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় তার মাথা গুরতর জখম হয় ও মাথা থেকে মগজ বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে। এসময় সিএনজি চালক দ্রতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

হোমনা থানার এস আই এহসানুল হাসান জানান, এ বিষয়ে থানাকে অবগত করা হয়নি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হোমনা   বেপরোয়া   সিএনজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close