বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অধ্যাপকের বাগানে রাতের অতিথি ‘নাইট কুইন’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১১:২৯ পিএম

টাঙ্গাইলের মধুপুরে অধ্যাপক মানিক চন্দ্র বসুর ছাঁদ বাগানে এক রাতের অতিথি মনোহরিণী সুবাস, স্নিগ্ধ পাপড়ি আর দুধসাদা রঙের 'নাইট কুইন’ বা ‘রাতের রাণী’ ফুলটি ফুটে। নাইট কুইন কে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় । দুর্লভ এ ফুলটি যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে; সে রাতেই আবার ঝড়ে যায়। বছরের পর বছর একটি ফুলের জন্য অপেক্ষা করতে হয়।

অধ্যাপক মানিক চন্দ্র বসু গাবতলী ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুরের সাথি হল রোডে।

এ বিষয়ে অধ্যাপক মানিক চন্দ্র বসু জানান, ফুল ফোটা থেকে বুজে যাওয়া পর্যন্ত প্রতিটি ধাপই রাত জেগে দেখেছি। তবে মিষ্টি সুবাসের রাতের অতিথিকে উপভোগ করেছি সবাই মিলে। রাতে ফোটা এই ফুলটি দেখতে অপূর্ব সুন্দর হয়। সঙ্গে মিষ্টি গন্ধযুক্ত হয়।

জানা যায়, নাইট কুইনকে নিশিপদ্মও বলা হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম Epiphyllum oxypetalum (এপিফাইলাম অক্সিপেটালাম)। ক্যাকটাস পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। অপূর্ব সাদা রঙের রাণীর মতো সৌন্দর্য ও ভারি মিঠে সুবাস নিয়ে বর্ষা রাতের গভীরে প্রস্ফুটিত হয় বলে ইংরেজিতে Queen of the night নামেই সুপরিচিত। সূর্যাস্তের পর একটু একটু করে ফুটতে শুরু করে গভীর রাতে সম্পূর্ণ প্রস্ফুটিত হলেও ভোরের আগে শুকিয়ে যায় ফুলটি। অসাধারণ মিষ্টি সুবাসের এ ফুল কেবল একটি রাতের অন্ধকারে গাছ আলো করে থাকে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  অধ্যাপক   ‘নাইট কুইন’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close