শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাঙ্গাবালীতে কাঁচা রাস্তা পাকা ও সেতু-কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন
রাংগাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১২:২৩ AM

‘গ্রাম বাংলার পথ চলাচল হোক নিরাপদ’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, সেতু-কালভার্ট এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বড়বাইশদিয়া ইউনিয়ন অবহেলিত। ইউনিয়নটির যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো কাদায় একেবারে অচল হয়ে পড়ে, ফলে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেতু, কালভার্ট ও টেকসই বেড়িবাঁধ না থাকায় বর্ষায় বহু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দ্রুত এসব অবকাঠামোগত উন্নয়ন না হলে এই জনপদ উন্নয়নের দিক দিয়ে আরও পিছিয়ে পড়বে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  রাঙ্গাবালী   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close