বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জীবিত থেকেও ভোটার তালিকায় ‘মৃত’ মুক্তিযোদ্ধা নজিবুর
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৯:৫৩ পিএম
 মৃত দেখিয়ে সর্বশেষ ভোটার হালনাগাদ তালিকা থেকে তার নাম বাদ দেয়ার অভিযোগ উঠেছে।

মৃত দেখিয়ে সর্বশেষ ভোটার হালনাগাদ তালিকা থেকে তার নাম বাদ দেয়ার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে জীবিত থেকেও ‘মৃত’ একজন মুক্তিযোদ্ধা। মৃত দেখিয়ে সর্বশেষ ভোটার হালনাগাদ তালিকা থেকে তার নাম বাদ দেয়ার অভিযোগ উঠেছে। 
    
নজিবুর রহমান বিশ্বাস (৭৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে। জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে নাম না থাকায় ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক ঋণসহ সরকারি অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মুক্তিযোদ্ধা ও তার পরিবার। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। 


ভুক্তভোগী নজিবুর রহমান জানান, তিনি একজন পক্ষাগ্রস্থ মুক্তিযোদ্ধা। জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। ব্যাংক ঋণের জন্য এনআইডি কার্ডের ফটোকপি জমা দিলে বাধে বিপত্তি। এনআইডি যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের সার্ভারে কোন তথ্য পাওয়া যায়নি। তার এনআইডি কার্ডের নম্বরটি অকার্যকর। কারণ জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন- হালনাগাদ ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। অথচ তিনি এখনও জীবিত আছেন। শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালে কাশিয়ানী উপজেলার ভোটার তথ্য হালনাগাদ করা হয়। ওই সময় মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামে তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন সাতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল ইসলাম সোহেল। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের দেওয়া তথ্যে এবং স্থানীয় ইউপি সদস্য হানিফ মোল্লার শনাক্তের পরিপ্রেক্ষিতে নজিবুর রহমানকে মৃত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। তখন থেকেই জাতীয় পরিচয়পত্রের তালিকায় মৃত নজিবুর রহমান। 

মুক্তিযোদ্ধার ছেলে সোহেল বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য শনাক্তকারী হিসেবে মিথ্যা তথ্য দিয়েছে এবং তথ্য সংগ্রহকারী ওই ইউপি সদস্যের ভাতিজা। যে কারণে হালনাগাদ ভোটার তালিকায় আমার বাবাকে পরিকল্পিতভাবে মৃত দেখানো হয়েছে। এতে আমরা সামাজিকভাবে হেয় ও ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক ঋণসহ বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ঘটনার সাথে জড়িতদের শাস্তি চেয়ে ইউএনও কাছে লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয় ইউপি সদস্য হানিফ মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, “নজিবুর রহমান বিশ্বাস মারা গেছেন। তিনি আমার ওয়ার্ডের লোক ও আমার বাবার ফুফাতো ভাই। মারা গেছে জেনেই শনাক্ত করেছি।”  

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, “সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে সময় ভুল তথ্যের কারণে এমন ঘটনা ঘটেছে। নজিবুর রহমান নির্বাচন অফিসে এসে ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশন করেছেন। দ্রুত তাকে জীবিত স্ট্যাটাসে তালিকাভূক্ত করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জীবিত   মুক্তিযোদ্ধা   ভোটার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close