শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুকুর থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৯:৪০ পিএম
সোহানা আক্তার (১১)

সোহানা আক্তার (১১)

যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামে ঈদের দিন নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৮ জুন) সকাল ৯টায় গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহানা আক্তার (১১) চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যরা কোরবানির জন্য সোহানার ফুফুর বাড়িতে যান। এ সময় সোহানা ও তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া বোন তন্বী বাড়িতে ছিলেন। তন্বী ঘুমিয়ে পড়ার পর সোহানা উঠানে দোলনায় খেলা করছিলেন। বিকেল ৩টায় সোহানার ভাই বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুরে সোহানার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরো জানান, সোহানার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পুকুর   লাশ   স্কুলছাত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close