বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
শিক্ষকের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৯:২৬ পিএম
নির্মাণাধীন ভবন

নির্মাণাধীন ভবন

মাদারীপুরের কালকিনিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের জমি দখল করে ভবন নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গিয়েছে।

আজ রবিবার (৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. জালাল উদ্দিন হাওলাদার পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে শিক্ষকের জমি দখলের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা শিক্ষক সমাজ। মো. জালাল উদ্দিন হাওলাদার উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

ভূক্তভোগী প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন হাওলাদার বলেন, “আমার পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শূরু করেন মো. আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাবশালীরা। তাদেরকে ভবন নির্মাণ করতে একাধিকবার বাধা প্রদান করা হলেও প্রভাবশালীরা কোন কর্ণপাত না করে ভবনের কাজ চালিয়ে যান। কোন উপায়ন্ত না পেয়ে আমি বাদী হয়ে মাদারীপুর আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা দায়ের করি। এর সুত্র মতে আদালত সার্বিক বিবেচনা করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। কিন্তু এখন প্রতিপক্ষরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছেন। তাই আমি তাদের বিচার দাবি করছি।”
 
অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, “আমি মামলার কোন নোটিশ পাইনি। তবে আমার জমিতে আমি ভবন নির্মাণ করছি।”
 
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন বলেন, “শিক্ষক পরিবারের জমি দখল করা কোন ভাবেই কাম্য নয়। আমরা ওই প্রভাবশালীদের বিচার চাই।”

কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “শিক্ষকের জমি দখলের বিষয়ে কোন অভিযোগ পাইনি।”

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, “আদালতের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষকের জমি দখল করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিক্ষক   জমি   দখল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close