শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মামলা না তোলায় ঈদের রাতে বাদীর দোকানে ভাংচুর
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ৭:৪৯ PM
বাদির মুদি দোকানে ভাংচুর ও লুটপাট

বাদির মুদি দোকানে ভাংচুর ও লুটপাট

মাদারীপুরের রাজৈরে মানবপাচার মামলা তুলে নিতে হুমকির পর বাদীর মুদি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

আজ রবিবার (৮ জুন) বিকেল ৩ টায় রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মজিবর। মামলার আসামি লিবিয়ার মানবপাচারকারী রাজীব মাতুব্বর (৩০) ও তার শ্বশুর হায়দার মোল্লা (৬০) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ভুক্তভোগী মজিবর শেখ (৪০) জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের মৃত ধলু শেখের ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মুজিবরের ছেলে রিপন শেখকে স্পন্সর ভিসায় ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠায় মানবপাচারকারী দালাল রাজিব ও তার লোকজন। রাজিব পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের ছেলে। পরে রিপনকে লিবিয়ায় আটকে রেখে কয়েক ধাপে ৪৩ লক্ষ টাকা টাকা হাতিয়ে নেয় রাজিব, তার দুই ভাই রেজন মাতুব্বর (৩৫) ও মহি মাতুব্বর (৩২), বাবা আইয়ুব আলী মাতুব্বর (৫০), শ্বশুর হায়দার মোল্লা (৬০) ও শ্যালক জামিল মোল্লা (৩০)।

অভিযোগে আরো জানা যায়, রিপনের কোন খোঁজ না পেয়ে দালাল চক্রের বিরুদ্ধে চলতি বছরের ২৩ মার্চ মাদারীপুর বিজ্ঞ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন মজিবর। পরবর্তীতে তার বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে মিথ্যা মানবপাচার মামলা দায়ের করে মজিবরকে জেলহাজতে পাঠান মানবপাচারকারীরা। এরপর মজিবর জামিনে আসলে তাকে আরো মিথ্যা মামলায় ফাঁসানো সহ- হত্যা, ঘরে আগুনে পোড়ানো এবং দোকান ভাংচুর ও লুটপাটের হুমকি দিয়ে তার মামলাটা তুলে নিতে বলে আসামি পক্ষের লোকজন। এতেও তাকে দুর্বল করতে না পেরে ঈদুল আজহার প্রথম রাতেই মজিবরের মুদি দোকানে লোকজন পাঠায় আসামিরা। রবিবার ভোররাতে দোকানের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে এবং ব্যপক ভাংচুর ও লুটপাট চালিয়ে শাটার খুলে পালিয়ে যায় তারা। এসময় নগদ একলক্ষ ৪৬ হাজার টাকা সহ মালামাল লুটপাট ও ভাংচুরের ফলে ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় দোকানের মধ্যে থেকে আওয়াজ শুনতে পান মুসল্লীরা। এসময় পাহারাদারকে ডাক দিলে টের পেয়ে লুটপাটকারী চোরেরা পালিয়ে যায়।

ভুক্তভোগী মজিবর শেখ বলেন, “আমার ছেলেকে স্পন্সর ভিসায় ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে আটকে রাখে রাজিব দালাল। পরে কয়েক ধাপে আমার কাছ থেকে ৪৩ লাখ টাকা নিয়ে আমার ছেলেকে গুম করে রাখে। একপর্যায়ে আমি মাদারীপুর আদালতে মানবপাচার মামলা করি। কিন্তু এখনো কোন আসামি গ্রেপ্তার হয় নাই। এই মামলা তুলে নিতে আমাকে বিভিন্ন হুমকি-ধামকি দিতেছে দালাল রাজিব পক্ষের লোকজন।”

তিনি আরো বলেন, “দুইদিন আগেও আমাকে লোকজন দিয়ে হুমকি দেওয়াইছে দালাল রাজিব। তারা হুমকি দিয়ে বলছে মামলা না উঠালে টেকেরহাট থাকতে দেবে না। আমি একটা মামলা দিলে তারা আমাকে ১০ টা মামলা দেবে। এছাড়া আমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, নাহলে আমাকে হত্যা করে গুম করে ফেলবে, নাহলে আমার দোকান লুটপাট ও ভাংচুর করবে। ওরা আমার দোকানে লোকজন পাঠাইয়া সেইটাই করে দেখালো। এর আগেও আমার ছেলেকে পাঠানোর পর থেকেই আমার দোকানে এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়। থানায় কয়েকটি অভিযোগও দিয়েছিলাম। আমি প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই।”

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত রাজিব মাতুব্বর সহ কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাজৈর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, “এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মজিবর শেখ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মামলা   চুরি   বাদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close