শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরকীয়ায় বাধা হওয়ায় দেড় বছরের শিশুকে গলা টিপে হত্যা মায়ের
জয়নাল আবেদীন রিটন, ভৈরব
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৬:৫৪ পিএম

মাত্র দেড় বছরের শিশু নুসরাতকে গালা টিপে হত্যা করে মায়া কান্নার নাটক সাজিয়ে পাশেই বসেছিলেন পাষণ্ড মা আয়েশা বেগম। কান্নার আওয়াজ শুনে পার্শ্ববর্তী মানুষ এসে দেখেন পাশেই পড়ে আছে শিশুটির নিথর মরদেহ। এসময় মৃত্যুর কারণ জানতে চাইলে কিছুই বলছিলেন না ওই মা। তখন সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধারসহ ওই পাষণ্ড মাকে থানায় নিয়ে যায়। পরে পুলিশ হেফাজতে স্বীকার করেছে পরকীয়ার জেরেই নিজের মেয়েকে হত্যা করেছে সে। গতকাল শনিবার সন্ধ্যা সাাড়ে সাতটার সময় ভৈরব পৌর শহরের লক্ষিপুর এলাকায় শাহরিয়ার কবিরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নুসরাতকে গলাটিপে হত্যার পরপরই গা ঢাকা দেয় পরকীয়া প্রেমিক আলমগীর।

শিশু নুসরাতের দাদা আবুল কালাম জানান, ৪ বছর পূর্বে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রঘোনা গ্রামের মন্নান মিয়ার মেয়ে আয়েশার সাথে আমার ছেলে উমর ফারুকের সাথে বিয়ে হয়। ৪ বছরের বিবাহিত জীবনে তাদের আলিফ ও নুসরাত নামের দুটি সন্তান রয়েছে। গত দেড় মাস পূর্বে বড় ছেলেটিকে দাদার বাড়িতে ফেলে রেখে মেয়ে নুসরাতকে সাথে নিয়ে প্রেমিক আলমগীরের হাত ধরে পালিয়ে আসে আয়েশা। দেড় মাস ধরে তারা বিবাহ না করেই লক্ষিপুরের শাহরিয়ার কবিরের বাড়ীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। শিশুটিকে হত্যার পরপরই আলমগীর পালিয়ে যেতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। 

এ ঘটনায় নিহত নুসরাতের দাদা আবুল কালাম বাদী হয়ে আয়েশা ও তার প্রেমিক আলমগীরসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আজ দুপুরে আসামী আয়েশাকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার বাদী দাদা আবুল বলেন, আমার দেড় বছরের নাতনীকে ওই পাষণ্ড মা গলা টিপে ঘার মটকিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। আমি ওই পাষণ্ড নারীরর সর্বোচ্চ শাস্তি চাই। ওই নারী তার পরকীয়া প্রেমিক আলমগীরের সাথে অবৈধ সম্পর্ক ধরে রাখতেই আমার নাতনীকে হত্যা করেছে। 

ভৈরব থানার ওসি ফোয়াদ রুহানী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধারসহ শিশুটির মা আয়েশাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। রাতভর তাকে জিজ্ঞাসাবাদে নুসরাতকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে সে। আমরা তাকে ১৬৪ ধারায় জবানবন্দী আদায়ের জন্য বিজ্ঞ মেজিষ্ট্রেট আদালতে প্রেরণ করেছি। তার প্রেমিক আলমগীরকে ধরতে অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পরকীয়া   শিশু   গলা টিপে   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close