শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের দিনে মাছের সাথে শত্রুতা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৭:৪২ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ৭:৫১ PM
বিষ প্রয়োগ করে মেরে ফেলা মাছ

বিষ প্রয়োগ করে মেরে ফেলা মাছ

পবিত্র ঈদুল আজহার আনন্দে যখন চারদিকে খুশির জোয়ার, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী খারহর গ্রামের মোর্শেদুর রহমান কামালের বাড়িতে নেমে এসেছে নিদারুণ বিষাদ। ঈদের দিন ভোরে কামাল ও তার পরিবার সেই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে।

গত শুক্রবার (৬ জুন) দিনগত রাতে এক নির্মম শত্রুতার শিকার হয়ে এক নিমিষেই সব কিছু ধ্বংস হয়ে যায়। ঈদের আগের রাতে তার দুই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আট হাজার পাঙ্গাস ও কয়েক হাজার দেশীয় প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।

স্থানীয়রা জানায়, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন কামাল হোসেন। নিজের রোজগারের কষ্টার্জিত প্রায় আট লাখ টাকা বিনিয়োগ করে পুকুর দুটিতে মাছ চাষ করেছিলেন তিনি। লক্ষ্য ছিল ঈদের পরে মাছ বিক্রি করে সংসারে খানিক স্বচ্ছলতা আনা। প্রতিটি মাছ তখন গড়ে এক কেজি ওজনে পৌঁছেছিল। সবকিছুই প্রস্তুত ছিল বিক্রির জন্য।

কামালের বৃদ্ধ মা মুর্শিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আজ একটা ঈদের দিন আমার ঘরে কেউ বাসিমুখ ভাঙেনি (খায়নি)। ১৫ বছর ধইরা আমার পুতে গার্মেন্টস কইরা দিনে-রাতে খাইট্টা অনেক কষ্টে এই ফিসারিডা করছিল। এহন আমার পুতে কি কইরা চলবো? আমহেগর কাছে আমি এইডার বিচার চাই।”

থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন জানিয়ে ভুক্তভোগী মোর্শেদুর রহমান কামাল বলেন, “আজকে ঈদের দিন। সবাই আনন্দ-ফুর্তি করতাছে। আর আমি আমার পরিবার ও প্রতিবেশী লোকজন নিয়া পুকুর থেকে মরা মাছ তুলতেছি। আমার জানামতে তো আমার কোনো শত্রু নাই। তাইলে কেডা আমার এই ক্ষতিটা করলো। দুই পুকুরে প্রায় দশ লাখ টাকার মাছ ছিল আমার। সব মইরা শেষ, ১৫ বছরের জমানো পুঁজি সব শেষ। যে আমার এই ক্ষতি করছে আমি তার বিচার চাই, আমার ক্ষতিপূরণ চাই।”

মোর্শেদুর রহমান কামালের স্ত্রী রিক্তা বেগম বলেন, “আমরা ভাবছিলাম এই ঈদে অনেক আনন্দ করবো। একটু ভালো খাবো, বাচ্চারা নতুন জামা পড়ে ঈদগাহে যাবে। এখন মনে হচ্ছে ঈদই আর আসেনি আমাদের ঘরে।”

স্থানীয় ইউপি সদস্য তাফাজ্জল হোসেন বলেন, “পোষাক শ্রমিক কামাল দীর্ঘদিনের জমানো টাকায় মাছ চাষ শুরু করেছিল। সে খুব সহজসরল একটা ছেলে। প্রায় দশ লাখ টাকার মাছ মরাতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেলো। যে এই ঘৃণ্য কাজ করেছে তাকে খুঁজে বের করে তার শাস্তি দাবি করছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মাছচাষ   পুকুর   বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close