শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৫:১৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

আজ রবিবার (৮জুন) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার আল-আমিন খান নয়ন এর ভাড়া বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাবিনা আক্তার (৪২) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানীহারী ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমিনের মেয়ে। 

এছাড়া, নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে। স্বপন মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে কুটেরচর গ্রামের বাসিন্দা। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর উত্তর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়, পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় মডেল থানা পুলিশকে খবর দেয়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোন তিন সন্তানের জননী সাবিনা আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন নিহতের পরিবার।

বাড়ীর মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  লাশ   নারী   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close