বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
করোনা ভাইরাসে আক্রান্ত নেইমার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সময়টা খুব ভালো যাচ্ছে না নেইমারের। ২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পরপরই ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।বর্তমানে ২০২৪ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে এলেও খুব বেশি উন্নতি হয়নি। 

গত বৃহস্পতিবার (৫জুন) করোনা পরীক্ষায় পজিটিভ হন নেইমার। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানায় তার ক্লাব সান্তোস।

ব্রাজিলিয়ান সিরি আ ক্লাবটিতে ফিরে আসার পর এখন পর্যন্ত নিজের বাল্যকালের ক্লাবের হয়ে মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ফিটনেসের অভাব ও ইনজুরির কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।

তার ক্লাব সান্তোস নিশ্চিত করেছে যে, নেইমার আবারও মাঠের বাইরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। 

সান্তোস একটি অফিসিয়াল বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর, সান্তোস এফসির মেডিকেল বিভাগের পরামর্শে নেইমার জুনিয়রের পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তিনি ক্লাবের কার্যক্রম থেকে দূরে রয়েছেন এবং বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন।

দুঃসময় যেন তার পিছুই ছাড়ছেনা এই ব্রাজিলিয়ানের। তবুও ফুটবল সমর্থকরা এবং তার ভক্তরা রয়েছে তার সুদিনের অপেক্ষাতেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  করোনা   আক্রান্ত   নেইমার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close