বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতে আসছে সিঙ্গাপুর ফুটবল টিম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় ফুটবল দল আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ১৯৭৩ সালে। যাদের প্রথম গন্তব্য ছিল মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মারদেকা কাপ। সেখানেই ৬ আগস্ট, কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে সিঙ্গাপুরের সঙ্গে প্রথম দেখা বাংলাদেশের।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই কাজী সালাহউদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কুয়ালালামপুরের গ্যালারিতে তখন উঠেছিল এক নতুন দেশের নাম- বাংলাদেশ! যদিও ২০ মিনিটে সিঙ্গাপুরের শামসুদ্দিন রহমত গোল করে ম্যাচটা ১-১ করে দেন। শেষ পর্যন্ত ড্র হলেও, সেটি ছিল মনে রাখার মতো এক ম্যাচ। সেবার মারদেকা টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ দল সিঙ্গাপুর গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। যার প্রথমটিতে (১৯৭৩ সালের ১৩ আগস্ট) নওশেরুজ্জামানের গোলে জেতে বাংলাদেশ। দ্বিতীয়টিতে (১৫ আগস্ট) সিঙ্গাপুর যুব দলের কাছে ২–০ গোলে হার।

বাফুফের দেওয়া রেকর্ড অনুযায়ী, প্রথম ম্যাচে সিঙ্গাপুর জাতীয় দল খেলেছে বাংলাাদেশের বিপক্ষে। তবে এই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কি না, এমন কোনো তথ্য ফুটবলবিষয়ক ওয়েবসাইটগুলোতে পাওয়া যায়নি।

দীর্ঘ বিরতির পর ২০১৫ সালের ৩০ মে ঢাকায় আবার দেখা হয় দুই দেশের জাতীয় দলের। ফিফা প্রীতি ম্যাচে সেদিন বাংলাদেশ শুরুটা করেছিল স্বপ্নময়। চতুর্থ মিনিটেই গোল করেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। কিন্তু জয়ের স্বপ্ন পূরণ হয়নি। ২-১ গোলে ম্যাচটা জিতে নেয় সিঙ্গাপুর।

সেই ম্যাচে যারা খেলেছিলেন, তাদের মধ্যে এখনো আছেন তিনজন-জামাল ভূঁইয়া, তপু বর্মণ ও সোহেল রানা। আজকের দলে তারা অভিজ্ঞতার প্রতীক, যাদের কাধে নতুনদের ভরসা।

তবে এই দুই ম্যাচের মাঝখানে আরেকবার দেখা হয়েছিল সিঙ্গাপুরের সঙ্গে-২০০৭ সালে মালয়েশিয়াতেই মারদেকা কাপে। তবে সেটি ছিল বাংলাদেশ ‘বি’ দল বনাম সিঙ্গাপুর অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ।

সেই সময় বাংলাদেশ মূল দল খেলতে গিয়েছিল ভারতের নেহরু কাপে। ফলে সেলাঙ্গরের শাহ আলম স্টেডিয়ামে নামা দলটি সরকারিভাবে জাতীয় দল ছিল না। ম্যাচটিতে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৮৯ মিনিটে জুমরাতুল ইসলাম মিঠুর গোলে স্কোরলাইন হয় ২-১। বাংলাদেশের সেই হারটা ছিল ‘সম্মানজনকই’।

এবার ২০২৫ সালের ১০ জুন, আবার মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর। ভেন্যু আবার ঢাকার জাতীয় স্টেডিয়াম। ২০২৭ এশিয়ান কাপে যাওয়ার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ভারত। গ্রুপের শীর্ষ দল যাবে মূল পর্বে।

বাছাইপর্বে প্রথম ম্যাচে দুই দলই গোলশূন্য ড্র করেছে। ফলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কারও। আজ রাত পৌনে ১১টায় ঢাকায় পা রাখবে সিঙ্গাপুর দল। ২৩ খেলোয়াড়ের সঙ্গে রয়েছেন কোচিং স্টাফ–কর্মকর্তাসহ আরও ১৯ জন।

জানা যায়, সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন গতকাল রাতেই ঢাকায় এসেছেন। আজ তারা উত্তরা আর্মড পুলিশ মাঠ পরিদর্শন করেছেন। সেখানেই আগামীকাল বিকেল সাড়ে ৪টায় অতিথি দলের অনুশীলন।

উল্লেখ্য, ৪২ জনের বহর নিয়ে ঢাকায় আসছে সিঙ্গাপুর ফুটবল দল। 

এখন দেখার বিষয়, এই নতুন বাংলাদেশের সাথে সিঙ্গাপুর দল কতোটা রিদমের সাথে লড়াই করতে পারে। ভুটানের বিপক্ষে জয়ের ন্যায় বাংলাদেশের আরেকটি জয়ের অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক-সমর্থকরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাত   ফুটবল   সিঙ্গাপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close