প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৮:২৫ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ৮:২৭ PM

আজ সারাদেশে পালিত হয়েছে ঈদুল আজহা। ঈদুল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হচ্ছে এ বছরের দুই বড় উৎসব। এখন আবার শুরু হবে রমজান শুরুর অপেক্ষা। এরপর ঈদুল ফিতর।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিয়াম সাধনার মাস রমজান। আর ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
এ বছর সৌদিতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ। আর পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছিল ৩০ মার্চ।
চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি/হিজরি বছর গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে। হিজরি বা চন্দ্রবর্ষে কোনো মাস ৩০ দিনের হয় আবার কোনো মাস ২৯ দিনের হয়। ফলে বছর পূর্ণ হয় ৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।
তবে দিন যেদিনই হোক না কেন দীর্ঘ সময় পর আবারও ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রমজান। অর্থাৎ শীতকালের কিছুটা ছোঁয়া পাওয়া যাবে আগামী রমজানে।
স্বদেশ প্রতিদিন/এনআর