বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
দীপিকার ভেল্কি, বড় চমক দেখিয়ে ৮০০ কোটির ছবিতে নায়িকা
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৭:১৯ পিএম

ভারতের জনপ্রিয় তেলুগু ফিল্ম ডিরেক্টর সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানোয়  ভারতের সিনে দুনিয়া এখন সমালোচনার তুঙ্গে। এবার দক্ষিণী ছবির ময়দানে এক রকম ভেল্কিবাজি দেখিয়ে দিলেন এই বলি অভিনেত্রী।

'জাওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলির একটি সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যাবে এই নায়িকাকে। শুধু তাই নয়, থাকছে আরো নতুন কিছু চমক! কারণ, এবার দীপিকার নায়ক হচ্ছেন দক্ষিণের সুপারস্টার আল্লু আর্জুন।

শনিবার (৭ জুন) নতুন এই সিনেমার একটি ভিডিও লুক প্রকাশ করে সান পিকচার্স। যেখানে দেখা যায়, তলোয়ার হাতে, রণমূর্তি অবতারে- নীল আলোয় ভেসে ওঠা সেট। তার মধ্যে অস্ত্র হাতে এক অনন্য দীপিকা। ভিডিওতে আরো দেখা যায়, স্ক্রিপ্ট শুনেই দীপিকা স্টুডিওতে লুক টেস্টে অংশ নিচ্ছেন নকল ঘোড়ায় চড়ে। নানা অ্যাকশন মুভমেন্টে নিজেকে প্রস্তুত করছেন এই চরিত্রের জন্য।

উল্লেখ্য, অ্যাটলির এই উচ্চাকাঙ্ক্ষী, বড় বাজেটের প্রোজেক্টের নাম 'AA22xA6'। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের সূত্রানুযায়ী, অ্যাটলি নিজে হাজির হন দীপিকার বাড়িতে, চিত্রনাট্য নিয়ে বিস্তারিত আলোচনার জন্য। এর পরেই এই ছবিতে চূড়ান্ত হয় দীপিকার নাম। 

শোনা যাচ্ছে, ‘জওয়ান’ এর পরিচালক ‘AA22XA6’ সিনেমার জন্য রেখেছেন ৮০০ কোটি রুপির বড় বাজেট। 

প্রসঙ্গত, প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, দীপিকার চরিত্র ‘রানি বিজয়’-কে ঘিরে তৈরি হয়েছে কাহিনি। এতে আরো লেখা হয়েছে, “রানি বিজয়ের জন্য এগিয়ে যান। ওয়েলকাম অন বোর্ড দীপিকা পাড়ুকোন—দ্য ফেসেস অফ AA22xA6।”

স্বদেশ প্রতিদিন/আইজেপি 

আরও সংবাদ   বিষয়:  বলিউড   তেলুগু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close