বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:৫৬ AM

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের স্রোতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে ভালুকার সীডস্টোর-আমতলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা যায় ।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মহাসড়কে যানবাহনের গতি ধীর হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বৃদ্ধি পায় এবং বিকেলে বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বৃষ্টির সময় অনেক বাস যাত্রী তুলতে না পারায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে, ফলে মোড়ে মোড়ে যানজট সৃষ্টি হয় ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর এলাকায় দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। বৃষ্টির কারণে অনেক বাস যাত্রী তুলতে না পারায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকে, এতে মোড়ে মোড়ে যানজট সৃষ্টি হয়, যা পরে কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে ।

যানজটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গাজীপুর থেকে মাওনা চৌরাস্তা উড়াল সেতু পর্যন্ত পৌঁছাতে ছয় ঘণ্টা সময় লাগছে বলে জানান বাসচালক সোহেল রানা ।

হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে চালক ও সহকারীদের সচেতনতা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাকা-ময়মনসিংহ   মহাসড়ক   যানজট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close