বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউপি সচিবকে মারধরের ঘটনায় কৃষকদল ও যুবদল নেতা বহিষ্কার
হাতিয়া প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:৪৫ AM আপডেট: ০৬.০৬.২০২৫ ১২:৪৭ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় কৃষকদল ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে সংগঠন দুটি।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং হাতিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফাহিম উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—হাতিয়া উপজেলা উত্তর শাখা কৃষকদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং হরণী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল উদ্দিন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সিদ্ধান্ত মোতাবেক মো. হুমায়ুন কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অন্যদিকে, পেশিশক্তির প্রদর্শন, জনমনে ভীতি সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা মো. সোহেল উদ্দিনকেও বহিষ্কার করা হয়। তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পদ থেকে অপসারণ করা হয়। এ সিদ্ধান্ত যুবদলের হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াছ ও সদস্যসচিব মো. ফাহিম উদ্দিনের যৌথ স্বাক্ষরে গৃহীত হয়।

গত বুধবার (৪ জুন) দুপুরে হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের মাঝে চাল বিতরণের সময় নিজেদের পছন্দের লোকজন সিলিপ না পাওয়ায় ইউনিয়ন পরিষদের সচিবকে মারধর করেন কৃষকদল ও যুবদলের ওই দুই নেতা—এমন অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম স্থগিত করা হয়।

ঘটনার পর বিষয়টি জাতীয় দৈনিকসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে দ্রুতই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ইউপি সচিব   মারধর   কৃষকদল   বহিষ্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close