বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ বিএনপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১:১২ AM
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের কারণে লিখিতভাবে সতর্ক করেছে দলটি। বৃহস্পতিবার (৫ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ দুই নেতাকে চিঠি পাঠানো হয়। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন সভা, সেমিনার ও কর্মসূচিতে বরকতউল্লা বুলু এবং শামসুজ্জামান দুদুর বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে কোনো বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে ।

গত ২০ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন, তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না, যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।” এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং দুদু ট্রলের শিকার হন ।

অন্যদিকে, বরকতউল্লা বুলু একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও, তিনি বলেন, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। এই বক্তব্যগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয় এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

দলীয় সূত্র জানায়, এই দুই নেতার বক্তব্য দলের মধ্যে এবং বাইরে ইমেজ ক্ষুণ্ন করেছে। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে বিএনপি।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিএনপি এই সতর্কতা জারি করেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বরকতউল্লা বুলু   শামসুজ্জামান দুদু   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close