বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৭:৪৮ পিএম
নোয়াখালী জেনারেল হাসপাতাল

নোয়াখালী জেনারেল হাসপাতাল

নোয়াখালীর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই বোন।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামের জানার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া এই দুই শিশু হলেন, একই ইউনিয়নের জানার বাপের বাড়ির নুরুদ্দিনের ছেলে মো.সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)।  

স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বসত ঘরের সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে দুপুর ২টার দিকে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, “পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভাই   বোন   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close