প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৮:১১ PM

কুমিল্লার তিতাসে এক বন্য শিয়ালের কামড়ে একজন প্রতিবন্ধী কিশোরীসহ আহত হয়েছেন পাঁচজন।
বুধবার (৪ জুন) দুপুরে এবং সন্ধ্যায় উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফখরুল ইসলাম বলেন, গুরুতর আহত প্রতিবন্ধী কিশোরী জুইকে (১৩) বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয় সূত্রানুযায়ী, উপজেলা কালাইগোবিন্দপুর গ্রামের প্রবাসী জামালের স্ত্রী আখি ও তাদের মেয়ে বুধবার (৪ জুন) দুপুরে শৌচাগার থেকে বের হওয়ার পর ফসলের জমি থেকে হঠাৎই একটি বন্য শিয়াল বেরিয়ে এসে জুইকে আক্রমণ করে। এতে তার মুখ, গাল, নাক, চোখের কোনা ও হাত গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এ সময় শিয়ালটি জুইয়ের নাকে কামড়ে ধরে রাখলে, মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন মা আখি। শিয়ালের চোয়াল টেনে ধরে মেয়েকে ছাড়ানোর চেষ্টা করলে আক্রমণের শিকার হন আখিও।
উল্লেখ্য, একই দিনের সন্ধ্যায় ওই গ্রামের আব্দুল মান্নান ও মোখলেসের স্ত্রী আখি এবং তাদের সন্তানরাও আহত হন শিয়ালের কামড়ে। এতে তাদের মুখেই প্রায় ২৫টিরও বেশি সেলাই দিতে হয়েছে বলে জানা যায়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি