মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গরুর হাটে হামলা, নগদ টাকা ছিনতাই
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:০৬ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৬:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের গরুর হাটে বাহরাইন প্রবাসীর উপর হামলা এবং ছিনতাই করে সংঘবদ্ধ একটি চক্র।

গতকাল বুধবার (৪ জুন) আনুমানিক বিকেল ৩ টায় এ ঘটনা ঘটে। এই সময় বাহরাইন প্রবাসী সাজুর কাছ থেকে কুরবানী পশু ক্রয়ের প্রায় ৩ লক্ষ টাকা ও তার ভাইয়ের কাছে থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করা হয়। 

স্থানীয় এবং অভিযোগ সূত্রে জানা যায়, ভাটেরা ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা বাহরাইন প্রবাসী সাজু মিয়া সম্প্রতি দেশে আসেন, পরিবারের সদস্যদের নিয়ে কোরবানির ঈদ পালন করতে। বুধবার প্রবাসী সাজু মিয়া কুরবানীর পশু ক্রয়ের উদ্দেশ্য ভাটেরা পূবালী ব্যাংক থেকে প্রায় ২ লক্ষ টাকা উত্তোলন করেন এবং তার সাথে থাকা নগদ আরো ১ লক্ষ টাকা নিয়ে ভাটেরা পুরাতন বাজার পশুর হাটে যান। এসময় আগে থেকেই সাজু ও তার ভাই সানু মিয়ার কাছে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিল।

জানা যায়, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তাদের গতিপথ লক্ষ্য করে একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত শাহ হাজী আসাদ মিয়ার ছেলে ছিনতাইকারী শাহ আব্দুর রহমান গং। সাজু মিয়া ও সানু মিয়া নগদ টাকাসহ পশু ক্রয়ের উদ্দেশ্যে হাটে প্রবেশ করলে শাহ আব্দুর রহমানের নেতৃত্বে সালাউদ্দিন, শাহ নাইম, শাহ বদর, শাহ ইমন, শাহ লিমন, শাহ খয়রুল, শাহ কামাল, আলম  সবাই এক্ষত্রিত হয়ে পরিকল্পিত ভাবে প্রবাসী সাজু মিয়া ও সানুর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর যখম করে। তার এবং তার ভাইয়ের কাছে থাকা নগদ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সাজুর ভাই সানু মিয়া (৫০) বাদী হয়ে ছিনতাইকারী আব্দুর রহমান সহ তার সহযোগী ৯ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সানু মিয়া জানান, ওইদিন ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলেলেও তাদের সাথে নগদ আরো ২ লক্ষ ৭০ হাজার টাকা কুরবানীর গরু ক্রয়ের জন্য সাথে ছিলো। কিন্তু ছিনতাই কারীরা পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে তার ভাই সাজু মিয়াকে জখম করে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে কুলাউড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে শুনেছি গরুর হাটে গরু দেখাদেখি নিয়ে প্রবাসীর সাথে সালাউদ্দিন গং দের কথা কাটাকাটি হয় এবং হামলার ঘটনা ঘটে। এরপর প্রবাসীর টাকা খুইয়েছেন মর্মে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গরু   হাট   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close