শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
জমে উঠছে কোরবানির পশুরহাট
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:৫৮ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৫:২৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আযহার অপেক্ষা আরমাত্র একদিনের। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসবকে সামনে রেখে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো।

আজ বৃৃহস্পতিবার (৫ জুন) সাপ্তাহিক হাটের দিন দেখা গেল, রাজারহাটের উভয় রাস্তায় প্রায় আধা কিলোমিটার জুড়ে পশু বহনকারী যানবাহন (নছিমন, করিমন) এর লম্বা সারি। হাটের ভিতরে শত শত পশু। হাট ইজারাদারের পক্ষ থেকে বিভিন্ন ধরন ও সাইজের গরুর জন্য আলাদা আলাদা গলি এবং ছাগল, ভেড়ার জন্য আলাদা গলি করে দেওয়া হয়েছে। কোথাও তিল ধারনের ঠাঁই নেই। ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীর পদচারনায় মুখরিত গোটা এলাকা। পশুর দাম-দর নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টা-পাল্টি অভিযোগ তো আছেই।


উপজেলার স্থায়ী দুইটি পশুরহাট (সিঙ্গারডাবরী হাট ও নাজিমখা হাট) প্রতি সপ্তাহের দুই দিন করে বসলেও ঈদ উপলক্ষে উপজেলায় প্রতিদিন কোন না কোন স্থানে কোরবানির পশুর হাট বসার খবর পাওয়া যায়। হাটগুলোতে স্থানীয় পশুর পাশাপাশি দুর-দুরান্ত থেকে পাইকারেরা পশু নিয়ে আসায় জমজমাট ক্রয়-বিক্রয় লক্ষ করা গেছে।

উল্লেখ্য, হাট গুলোতে পশুর সংখ্যা বেশি হওয়ায় গেল বছরের তুলনায় এবারে গরু ও ছাগলের দাম তুলনামুলক কম বলে জানিয়েছেন অনেকেই। উপজেলার সবচেয়ে বড় পশুরহাট বসে তিস্তা ভায়া রাজারহাট উলিপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিঙ্গারডাবরী নামক স্থানে। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় পাশের জেলা রংপুর কিংবা লালমনিরহাট সহ দুর-দুরান্ত থেকে গরু ব্যবসায়িরা পছন্দের পশু ক্রয়-বিক্রয় করার জন্য এখানে আসেন।

গরু বিক্রয় করতে আসা শরিফুল হক জানান, ঈদের আশায় গরু রেখে এখন ধরা খেলাম। গরুর দাম একবারেই কম। কিছুদিন আগে যে গরু একলক্ষ টাকা দাম বলেছে হাটে, তার দাম ৯০ হাজারের বেশি বলে নাই।

গরু কিনতে আশা ইউনুছ আলী জানান, গরুর দাম ক্রেতা সাধারনের সামর্থের মধ্যেই আছে। ৮৫ হাজার টাকায় গরু কিনলাম মোটামুটি ভালই আছে।

উপজেলা প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলায় খামার গুলোতে কোরবানির উপযুক্ত প্রায় ৩৬ হাজার পশু পালন করা হয়েছে।

উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. মো. রহমত আলী জানান, ঈদের দিন ঘনিয়ে আশায় উপজেলার পশুর হাট গুলোতে পশুর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি ক্রেতার সংখ্যাও বেড়েছে। হাটগুলোর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রাণীসম্পদ অফিস কাজ করছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, পশুর হাটগুলোর আইন শৃঙ্খলা রক্ষা সহ যে কোন ধরনের সহায়তা প্রদান করার জন্য থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গরু   কোরবানি   হাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close