শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কমলগঞ্জে জোড়া খুনের প্রধান আসামি মাসুক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:৪১ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৫:১৩ PM

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ২ ভাতিজিকে কূপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মাসুক আলীকে (৫২) গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (৩ জুন) রাতে নিহত শামিমা সুলতানা শারমিনের স্বামী আব্দুস শহীদ মাসুক আলীসহ আরো ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের সূত্রানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবিরের নেতৃত্বে এস আই আব্দুস শহীদ, এ এস আই হামিদসহ পুলিশের একটি দল অভিযান চালায়।  অভিযান চালিয়ে বুধবার (৪ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিহত শারমিন ও মাছুমার হত্যার প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ জুন) বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজেদের ধানের জমিতে কাজ করতে যায়। এরপর জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের আপন চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম পেছন থেকে দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে শামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে। এসময় তাদের মা হাজিরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে। এখনও জ্ঞান ফিরেনি তার ।
 
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শামিমার স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার (৩ জুন) রাতে মাসুক আলীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ মাসুক আলীকে গ্রেফতার করে। তবে বাকিদের ধরতে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি  


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   আসামি   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close