বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খালেদা জিয়ার জন্য কৃষক সোহাগের উপহার ‘কালো মানিক’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৪:১৪ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা ছয় বছর ধরে যত্ন করে লালন-পালন করেছেন একটি ষাঁড়, যার নাম দিয়েছেন ‘কালো মানিক’। এ বছর ঈদুল আজহায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ষাঁড়টি কোরবানির উপহার হিসেবে ঢাকায় পাঠিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে সাজানো দুটি মিনি ট্রাকে করে ষাঁড়টি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। যানবাহনে বিএনপির প্রতীক, ব্যানার ও ফেস্টুনসহ দলীয় সজ্জা ছিল চোখে পড়ার মতো। প্রায় ৩৫ মণ ওজনের বিশাল এই ষাঁড়টির দৈর্ঘ্য ১০ ফুট এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। স্থানীয় কোরবানির হাটে ষাঁড়টির দাম উঠেছিল ১০ লাখ টাকা পর্যন্ত। তবে সোহাগ জানিয়ে দিয়েছেন, এটি কোনো বিক্রির জন্য নয়।

সোহাগ মৃধা বলেন, “এটা বিক্রির জন্য না, আমার নেত্রীর জন্য কোরবানির উপহার। ভালোবাসা দিয়ে গড়া মানিককে আমি তার কাছেই পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও জানান, ২০১৮ সালে চৈতা হাট থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন। সেই গাভির বাছুর থেকেই জন্ম নেয় ‘কালো মানিক’। জন্মের পর থেকেই ষাঁড়টিকে পরিবারের সদস্যের মতো যত্নে বড় করেছেন তিনি।

সোহাগের মা হাজেরা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “মানিক আমাদের ঘরের মতো হইয়া গেছে। ঢাকায় পাঠাইতেছি, চোখে পানি আসে। কিন্তু মনে শান্তি—নেত্রী যদি গ্রহণ করেন, তাহলে জীবন সার্থক মনে হইব।”

সোহাগের স্ত্রী পলি বেগম বলেন, “ছয় বছর সন্তানের মতো মানুষ করছি। আজ সে ঢাকায় যাচ্ছে, খালি লাগছে ঠিকই, কিন্তু গর্বও হচ্ছে।”

স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, “সোহাগ শুধু একজন কর্মী না, সে দলের আত্মার অংশ। তার নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ এই সময়ে বিরল।”

সোহাগ মৃধা জানিয়েছেন, বেগম জিয়া তার উপহার গ্রহণ করবেন কি না তা নিশ্চিত নন। তবে তার বক্তব্য, “ভালোবাসা বুঝায়, হিসাব কষা যায় না। আমি আমার ভালোবাসা পৌঁছে দিচ্ছি—গ্রহণ করুক বা না করুক, শান্তি পাব।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   কৃষক   ‘কালো মানিক’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close