শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তারেকের জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর      ● আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি      ● পূজার ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল      ● মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী      ● প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০ মাস বন্ধ      ● জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুতে ৫ টাকা টোল দিতে দেরি: অবরোধ মহাসড়ক      ● রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, উৎপাদনের প্রস্তুতি      ● ব্যাডমিন্টনকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি: সহ-সভাপতি নাজমুল হাসান      ● দমন নয়, তরুণদের ক্ষোভের কারণ খুঁজতে হবে      ● সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক      ● তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ      ● জবির দ্বিতীয় সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্রদলের      
হাতিয়ায় জেলেদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম
হামলার প্রতিবাদে মানববন্ধন

হামলার প্রতিবাদে মানববন্ধন

হাতিয়ায় জেলেদের মৎস্য আহরণে বাধা। সন্ত্রাসী কায়দায় হামলা ও হয়রানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে চর জাগলা এলাকা। 

আজ বৃহস্পতিবার (৫ জুন) এ ঘটনার প্রতিবাদে ৩নং সুখচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক স্থানীয় সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, তারা সরকারি ডাক (লিজ) দেখিয়ে স্থানীয় দরিদ্র, অসহায় ও হতদরিদ্র জেলেদের খাল থেকে উচ্ছেদ করছে এবং প্রতিবাদকারীদের উপর চালাচ্ছে হামলা ও শারীরিক নির্যাতন।

স্থানীয় সূত্রে জানা যায়, চর জাগলার গুরুত্বপূর্ণ খালসমূহ জোরপূর্বক দখল করে মাছ ধরায় বাধা সৃষ্টি করছেন প্রভাবশালী ব্যক্তি মনির মেম্বার ও তার সহযোগীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “মনির মেম্বার তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

বক্তারা বলেন, “আমরা নদীর পাড়ে থাকি, খাল আমাদের জীবিকা। এখন সেটাও কেড়ে নিচ্ছে প্রভাবশালীরা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব।”

তারা আরো বলেন, “স্থানীয় প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে চর জাগলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেরা এসব খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে প্রভাবশালী মহলের দখলদারিত্বের কারণে তারা চরম সংকটে পড়েছেন।”

এ বিষয়ে অভিযুক্ত মনির মেম্বারের কাছে  জানতে চাইলে তিনি  বলেন, “যে বা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এই সব বিষয়ে আমি কিছু জানি না। আর আমার বাড়ী হচ্ছে চরকিং। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সুখচরে, আমার সাথে তার সম্পর্ক নাই। চরের মালিক বনবিভাগ।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   জেলে   প্রতিবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close