বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
স্ত্রীকে নিয়ে পরকীয়ার সন্দেহ, শ্যালিকা খুন করলেন দুলাভাইকে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:৩৬ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)। স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তাকে কাপড় কাটার কাচি দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন। নিহত দুলু মিয়া কালীগঞ্জ উপজেলার ভোটমারী হাজরানীয়া সদর পাড়ার শওকত আলীর পুত্র। অভিযুক্ত চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের কন্যা এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী মনি বেগম মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছেন। দুলু মিয়াকে দেখে তড়িঘড়ি করে ফোন নম্বর মুছে ফেলেন মনি বেগম। এ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে শ্যালিকা চাঁদনী হঠাৎ উত্তেজিত হয়ে হাতে থাকা কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় দুলু মিয়াকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত চাঁদনী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চাঁদনীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   পরকীয়া   সন্দেহ   শ্যালিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close