প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:০০ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ১২:১৭ PM
নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক এডভোকেট ও সাংবাদিক মনসুর আলী শিকদারের
চুরি হওয়া মোবাইল
উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি নরসিংদীর সাটির পাড়া স্কুলের একটি রাজনৈতিক জনসভায় মনসুর আলী সাংবাদিক হিসেবে নিউজ কভারের সময় হঠাৎই তার পকেটে থাকা মোবাইলটি চুরি হয়ে যায়। বিষয়টি তিনি নরসিংদী মডেল থানা পুলিশকে জানালে তা উদ্ধারে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান সাহেব নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদকে নির্দেশ দেয়। পরে তার নেতৃত্বে এ এস আই জামাল বেপারী প্রযুক্তিগত সহায়তায় বরগুনা থেকে মোবাইলটি উদ্ধার করেন।
উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইলটি বুধবার (৪ জুন) রাত ৮ টায় এডভোকেট মনসুর আলী শিকদারের চেম্বারে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও জামালের কৃতজ্ঞতা জানিয়ে অ্যাডভোকেট মনসুর আলী শিকদার বলেন, বর্তমানে পুলিশের সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করায় ক্রমশ উন্নতি হচ্ছে আইনশৃঙ্খলার। যা আগামীতেও বজায় থাকবে বলে আশা করছি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি