বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
মেঘনায় নারীর মাথায় ইটের আঘাত, আহত ৪
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:২২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার শিকিরগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক নারীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনার পর গত ৩ জুন, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে ভুক্তভোগী নুর মোহাম্মদ (৪৪) মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিকিরগাঁও গ্রামের মৃত মনু মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৫০), মঙ্গল মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩), আবুল কালামের ছেলে আল-আমিন (১৮) ও তাঁর স্ত্রী গোলবাহার (৩৬) এ হামলার সঙ্গে জড়িত।

নুর মোহাম্মদের অভিযোগ, তাঁর আত্মীয় মিতু বেগমকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন গোলবাহার। বিষয়টি জানতে চাইলে তাঁর স্ত্রী মধু বেগম (৩৫) গোলবাহারের স্বামী আবুল কালামকে জিজ্ঞেস করেন। একপর্যায়ে কথা-কাটাকাটি হয় এবং আবুল কালামের ডাকে আরও কয়েকজন লাঠিসোঁটা ও ইট নিয়ে তাঁদের বাড়িতে এসে হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, আনোয়ার মিয়ার নেতৃত্বে হামলাকারীরা মধু বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে আনোয়ার মিয়া তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন। তাঁর চিৎকারে এগিয়ে এলে স্বামী নুর মোহাম্মদ, ছেলে মো. ছিয়াম (১৬), বৃদ্ধা মা সুফিয়া বেগম (৭৫) ও প্রতিবেশী রিপন মিয়া (৩৮)-এর ওপরও হামলা চালানো হয়।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, ধস্তাধস্তির একপর্যায়ে আল-আমিন, ছিয়ামের লুঙ্গির গোছা থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা বর্তমানে চিকিৎসাধীন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে একাধিকবার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক নারীকে ইট দিয়ে আঘাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close