বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ঈদকে সামনে রেখে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:১৬ পিএম

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যশোর শহরে ঘরমুখো মানুষের চাপ, ও শহরের যানজট নিরসনে কাজ করছে যশোর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। কোরবানির পশুর হাট ও কেনাকাটার ভিড় বেড়ে যাওয়ায় যানজট পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে যশোর ট্রাফিক বিভাগ। 

শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও বাসস্ট্যান্ডগুলোকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে ট্রাফিক পুলিশের উপস্থিতি। প্রতিবারের ন্যায় এবারও ঈদের এক সপ্তাহ আগে থেকেই অতিরিক্ত ফোর্স মোতায়েন, বিশেষ ডিউটি রোস্টার, বিকল্প রুট প্ল্যান এবং অস্থায়ী ট্রাফিক চেকপোস্ট চালু রাখা হয়েছে। শহরের দড়াটানায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে সেখান থেকে পুরো শহরের যানবাহন চলাচল মনিটরিং করা হচ্ছে।

যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা নিরলসভাবে সবাই তাদের দায়িত্ব পালন করে চলেছেন। 

যশোর ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ মাহফুজূর রহমান বলেন, যানজট বৃদ্ধি পাচ্ছে এরকম এলাকা চিহ্নিত করে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। শহরের ২২ থেকে ২৫টি পয়েন্টে ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও সদস্যদের সর্বক্ষণিক রুটিন অনুযায়ী নিয়োজিত রাখা হয়েছে।

ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানের নেতৃত্বে বুধবার (৪ জুন) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সকল সদস্যকে একযোগে কাজ করতে দেখা গিয়েছে। শহরের জেস টাওয়ার, গাড়িখানা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টরদের সাধারণ সদস্যদের সাথে যানজট নিরশনে কাজ করতে দেখে সাধুবাদ প্রকাশ করেছেন অনেকেই। 

এছাড়া যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে ট্রাফিক বিভাগ।

অপ্রয়োজনে ব্যক্তিগত যানবাহন নিয়ে বাজারে না যাওয়া, নির্দিষ্ট স্থানে পার্কি এবং ট্রাফিক সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

যশোর পৌরসভার সহযোগিতায় কয়েকটি অস্থায়ী পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এসব উদ্যোগের ফলে ঈদ উপলক্ষে শহরে যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশাবাদী ট্রাফিক বিভাগ।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  যশোর   ঈদ   ট্রাফিক পুলিশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close