শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইপিএলের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ১১, আহত ৫০
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়। দলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে হাজির হন দলটির লাখো ভক্ত। আর সেখানেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা।

আজ বুধবার (৪ জুন) দলটির নিজ শহর বেঙ্গালুরুতে প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করার কথা ছিল কোহলিদের। এরপর ঘরের মাঠ চিন্মাস্বামীতে ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল। এরআগে গতকাল মঙ্গলবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল শিরোপা জয় করে বিরাট কোহলিদের বেঙ্গালুরু।

পরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল থেকেই স্টেডিয়ামে উপস্থিত হন বেঙ্গালুরুর হাজারো ভক্ত। বিকালে স্টেডিয়ামের ভেতরে উপস্থিত হাজারো ভক্তের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। সেখানে কর্ণাটক সরকারের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছেন তারা।

কিন্তু এ সময় দলটির লাখো ভক্ত স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ। তারা মাঠে ঢোকার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন। বিপুল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি নিরাপত্তা বাহিনী।

এনডিটিভি বরাতে জানা যায়, স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আইপিএল   শিরোপা   দর্শক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close