মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কিশোরগঞ্জে ঈদ উপহার পেয়ে খুশি সংবাদপত্র হকাররা
কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৩৭ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার দিয়েছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। 

বুধবার দুপুরে জেলার ২৮ জন হকারের হাতে তাদের পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে উন্নতমানের শাড়ি তুলে দেওয়া হয়। ঈদ উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় এতে সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

ঈদের আগে পরিবারের জন্য শাড়ি উপহার পেয়ে সংবাদপত্র হকাররা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা আয়োজকদের কৃতজ্ঞতা জানান। ঈদ উপহার অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি আলী রেজা সুমন, যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ, জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ, সদস্য মশিউর রহমান নাদিম, শহীদুজ্জামান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ঈদ উপহার   সংবাদপত্র হকার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close