বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে সরকার: দুদু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:৩১ পিএম

স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় শামসুজ্জামান দুদু আরো বলেন, নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়... এ জন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। সঞ্চালনা করেন সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর। 

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সংস্কার   হাসিনা   দুদু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close